নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করেছে র্যাব।
বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরের খুলশি থানার লালখান বাজার মাদরাসা থেকে র্যাবের একটি দল তাকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, র্যাবের একটি টিম হারুন ইজহারকে আটক করেছে। তবে সেই টিম চট্টগ্রামের না ঢাকার তা নিশ্চিত করেননি।
এদিকে, রাত ১টার দিকে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, হারুন ইজহারকে র্যাব তুলে নিয়ে গেছে।
তবে হারুন ইজহারকে আটকের বিষয়ে জানার জন্য র্যাব-৭ এ মিডিয়া অফিসারকে ফোন করলেও রিসিভ করেননি।
