Home দেশের খবর চট্টগ্রাম মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুনিয়া

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুনিয়া

0
94

নজর২৪, কুমিল্লা- রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাটে উদ্ধার কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার (২১) মরদেহ কুমিল্লায় তার মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ আসর জানাজা শেষে কুমিল্লা শহরের টমছমব্রিজ কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।

 

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুনিয়ার মরদেহের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে কুমিল্লার পথে রওনা হন।

 

বিকেলে শহরের উত্তর বাগিচাগাঁও এলাকায় নিজেদের বাড়িতে পৌঁছায় মুনিয়ার মরদেহবাহী গাড়ি। সেখানে স্বজনরা তাকে শেষ বিদায় জানান।

 

মুনিয়া নগরীর মনোহরপুরের উজির দীঘির দক্ষিণপাড় এলাকার বাসিন্দা মৃত বীর মুক্তিযোদ্ধা ও শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সফিকুর রহমানের মেয়ে।

 

তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

 

গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশান-২ এর ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি একাই থাকতেন ওই ফ্ল্যাটে। এক লাখ টাকা ভাড়ায় মাস দুয়েক আগে ফ্ল্যাটটি ভাড়া নেন তিনি। তবে তার পরিবার থাকে কুমিল্লা শহরে।

 

পুলিশ কর্তৃক ওই কলেজছাত্রীর লাশ উদ্ধারের পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেছেন তার বড় বোন নুসরাত জাহান।

 

এদিকে মুনিয়ার দুটি মোবাইলের কল লিস্টে তার মৃত্যুর কারণ থাকতে পারে বলে দাবি পরিবারের।

 

জানা যায়, মুনিয়া রাজধানীর মিরপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। এবার এ প্রতিষ্ঠান থেকে তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here