Home প্রধান খবর ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা

0
71

নজর২৪, ঢাকা- প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামীকাল সোমবার থেকে আপাতত দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা হচ্ছে।

 

রোববার (২৫ এপ্রিল) সরকারের উচ্চ পর্যায়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সীমান্ত বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের করোনার ধরণ যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আগামী ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বন্ধ থাকবে।

 

এর আগে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি কমিটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার ভারতের ভ্যারিয়েন্ট রোধে সীমান্ত বন্ধের পরামর্শ দেন। তাদের পরামর্শ অনুযায়ী আজ এ ঘোষণা দেয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here