বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলার হুমকিদাতা নুরানী গ্রেপ্তার

নজর২৪ ডেস্ক- রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ হলে সেটি ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি দেয়া কওমি আলেম নূর হোসাইন নুরানীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য। পাশাপাশি আহমদিয়াবিরোধী আন্দোলন করা খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *