Home দেশের খবর ভিপি নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা

ভিপি নুরের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা

0
72

নজর২৪, রাজশাহী- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবার রাজশাহীতে।

 

ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।

 

বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তরিদ আল মাকসুদ রনি বোয়ালিয়া মডেল থানায় মামলার আবেদন করেন। থানা পুলিশ আবেদনটি গ্রহণ করেছে বলে জানা গেছে।

 

মামলায় নূরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আওয়ামী লীগ নেতাকর্মীদের হেয় করার অভিযোগ আনা হয়েছে।

 

মামলার বাদী নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রণি বলেন, ভিপি নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন, একজন মুসলামান হিসেবে আমি কষ্ট পেয়েছি। কে মুসলমান, তার সার্টিফিকেট নূরকে দেওয়ার অধিকার কেউ দেয়নি। এ কারণে তিনি মামলাটি করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবরাণ চন্দ্র বর্মণ জানান, বাদী অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করতে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here