Home অন্যান্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

0
112

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর জন্য বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার (সাবেক এ্যাপোলো) হাসপাতালে নেয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য।

 

তিনি বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, ম্যাডামকে আজকেই সিটি স্ক্যানের জন্য এভারকেয়ারে নিয়ে যাওয়া হবে। তবে এখন নাকি এক ঘণ্টা পর তা আমরা নিশ্চিত নই। তবে আজই নিয়ে যাওয়া হবে। সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’

 

বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ারে নেয়া হতে পারে বলে বসুন্ধরা আবাসিক এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করেছে ভাটারা থানা পুলিশ।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার উজজামান বলেন, ‘আমরা নির্দেশনা অনুযায়ী এলাকার নিরাপত্তা জোরদার করেছি। যেকোনো সময় খালেদা জিয়াকে হাসপাতালে আনা হতে পারে।’

 

এর আগে বিকেলে তিন চিকিৎসকের একটি প্রতিনিধিদল গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন।

 

প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী জানান, বলেন, কোভিডে আপনি কখনও বলতে পারবেন না যে আগামীকাল আপনার অবস্থা কেমন হবে। এটা খুব দ্রুত পরিবর্তনশীল একটি ভাইরাস। তবুও আমরা খুব দ্রুত তার সিটি স্ক্যান করাব। সিটি স্ক্যান করার পর যদি দেখি বাসায় রেখে চিকিৎসা করাটা তার জন্য ভালো হবে, তখন সেটাই করা হবে।

 

তিনি বলেন, সিটি স্ক্যানের রিপোর্ট দেখে যদি মনে হয়, কয়েকদিনের জন্য তাকে হাসপাতালে রেখে অবজারভেশন করব, তখন সেটাই করা হবে। অর্থাৎ সিটি স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার চিকিৎসা কোথায় হবে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সিদ্দিকী বলেন, সিটি স্ক্যান করাতে হলে তাকে হাসপাতালে নিতে হবে। কোথায় সিটি স্ক্যান করাব, সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়মতো আপনাদের জানিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here