Home খেলাধুলা ৬ বছরের ছেলে সাহেলের প্রথম রোজা, আপ্লুত মাশরাফি

৬ বছরের ছেলে সাহেলের প্রথম রোজা, আপ্লুত মাশরাফি

0
85

স্পোর্টস আপডেট ডেস্ক- রহমত, মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এসেছে সংযম সাধনার মাস। খোশ আমদেদ মাহে রমজান। পবিত্র এই মাসটি যেন আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার জন্যেও।

 

মাশরাফির ছয় বছরের ছোট্ট ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা জীবনের প্রথম রোজা রেখেছে। সন্তানদের রোজা পালন দেখে আনন্দে আপ্লুত হন মাশরাফি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি এক আবেগঘন পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, সাহেল ইফতারি নিয়ে বসে আছে। তার সঙ্গে ছিল তার বোন হুমায়রাও।

 

মাশরাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সাহেল ৬ বছর বয়সে প্রথম রোজা রাখল ওর আপুদের সাথে। আল্লাহ তোমাদের সহায় হোন, আমিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।’

 

২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নিজ জেলা নড়াইলের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। পাঁচ বছর পর ২০১১ সালের ১৮ মার্চ তাদের ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা। আর সাহেলের জন্ম ২০১৪ সালের ৫ অক্টোবর। দারুণ ব্যাপার হলো মাশরাফি ও সাহেলের জন্মদিন একই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here