নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টিএসসির ভাসমান দোকানদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরে চানখারপুলের দিকে যাওয়ার সময় আখতারকে গাড়িতে তুলে নেন বলে অভিযোগ করেছেন তার সাথে থাকা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
তবে শাহবাগ থানা পুলিশসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটকের বিষয়টি স্বীকার করেনি।
ভাংচুর ও সরকারি কাজে বাঁধার অভিযোগে আখতারের নামে শাহবাগ এবং মতিঝিল থানায় দুটি মামলা রয়েছে। যার একটিতে (শাহবাগ থানা) তিনি ১ নম্বর আসামি।
সংগঠনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন জানান, কাম্পাসের আইন বিভাগের সামনে থেকে শাহাবাগ থানা পুলিশ তাকে তুলে নিয়ে গেছে।
যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ জানান, তাকে আটকের বিষয়টি আমাদের জানা নেই।
