Home অন্যান্য ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক

0
73

নজর২৪ ডেস্ক- রাষ্ট্র বিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মাদানিকে নেত্রকোনা থেকে আটক করেছে র‌্যাব।

 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোণার পূর্ব ধলার লেডির কান্দার নিজবাড়ি থেকে মাদানিকে র‌্যাব-১৪ একটি দল আটক করে।

 

বুধবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এর আগে বুধবার (৭ এপ্রিল) রাত ৩টার দিকে তাকে নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। তার ব্যক্তিগত সহকারীর সূত্র দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ খবর পোস্টও করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাওলানা রফিকুল ইসলামের সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘আমাকে গুম করার চেষ্টা চলছে’।

 

এর আগে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভিপি নুরের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদি বিরোধী মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছিল পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here