Home দেশের খবর ঢাকা মামুনুলের কাছে ক্ষমা না চাওয়ায় সাংবাদিককে মার’ধর, বাড়ি ভাঙচুর

মামুনুলের কাছে ক্ষমা না চাওয়ায় সাংবাদিককে মার’ধর, বাড়ি ভাঙচুর

0
74

নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট-কাণ্ডের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছেন সংগঠনটির কর্মীরা। এ সময় ওই সাংবাদিককে পি’টি’য়ে আহত করার পাশাপাশি তার ঘরের আসবাব ভাঙচুর করা হয়েছে।

 

সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর ভান্টি চর এলাকায় সোমবার (০৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

আহত সাংবাদিক হাবিবুর রহমান ‘চ্যানেল এস’ নামের একটি বেসরকারি সংবাদমাধ্যমের সোনারগাঁ প্রতিনিধি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

হাবিবের ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, ‘ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল আমার বড় ভাই হাবিব। রাত সাড়ে ৯টার দিকে হেফাজতের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। ‘তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। টেনেহিঁচড়ে ঘরের বাইরে নিয়ে গেছে হাবিবকে।’

 

তিনি আরও বলেন, ‘মামুনুল হকের বাহিনী কয়েক দফায় লা’ঠি দিয়ে পি’টি’য়েছে আমার ভাইকে। মার’ধর করে তার দাঁত ভেঙে ফেলেছে।

 

‘তাদের কাছ থেকে ভাইকে বাঁচাতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দিই। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের কাছ থেকে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেফাজতের নেতা-কর্মীরা হাবিবকে মারধর করে ঘরের বাইরে নিয়ে আসেন। এরপর ফেসবুকে ক্ষমা চাইতে বলেন মামুনুলের কাছে।

 

তাদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, ‘হুজুরের (মামুনুল হক) কাছে মাফ চাইতে হবে, হুজুর যাতে আপনাকে ক্ষমা করে দেয় এ জন্য।’

 

আরেকজন বলছেন, ‘আপনি বলবেন, “হুজুরের (মামুনুল হক) কাছে আমি ক্ষমা চাই। সাংবাদিক হিসেবে সেখানে গিয়ে ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন।’”

 

সাংবাদিক হাবিবুর রহমান বলেন, ‘আমি ক্ষমা না চাওয়ার কারণে তাঁরা আমাকে এলোপাতাড়ি পি’টি’য়ে মারাত্মকভাবে আহত করেন, আমার বাড়িঘর ভাঙচুর করে বিভিন্ন স্লোগান দিয়ে চলে যান।’

 

খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।

 

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, এ ঘটনায় হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here