লকডাউনেও খোলা থাকবে শিল্পকারখানা

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। লকডাউন হলেও সে সময় শিল্প-কারখানা খোলা থাকবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

শনিবার (০৩ মার্চ) সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

 

তিনি বলেন, ‘লকডাউন হলেও শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। প্রক্রিয়াটি কীভাবে বাস্তবায়ন হবে তা সন্ধ্যার মধ্যে বিস্তারিত জানাবে জনপ্রশাসন মন্ত্রণালয়।’

 

এদিকে লকডাউনের মধ্যেও শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্পকারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

 

শনিবার দুপুরে গণমাধ্যমে দেওয়া অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনার সংক্রমণ রোধে সরকার দুই একদিনের মধ্যে এক সপ্তাহের লকডাউন সিদ্ধান্ত দিতে যাচ্ছে।

 

‘লকডাউন চলাকালে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিল্প করকারখানা খোলা থাকবে। যাতে করে শ্রমিকরা স্বাস্থ্য বিধি মেনে এবং বিভিন্ন শিফটিং মাধ্যমে তারা কাজ করতে পারেন।’

 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আজ সন্ধ্যায় এ ব্যাপারে প্রজ্ঞাপন করা হতে পারে। সেখানে সব বিষয়ে বিস্তারিত বলা হবে।

 

এর আগে ২৯ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *