আইসিইউতে রিজভী

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং অক্সিজেন লেবেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

 

বেশ কয়েকদিন ধরে জ্বর ও সর্দি থাকায় গত ১৬ মার্চ রিজভীর করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

 

এর আগে গতকাল বুধবার রিজভীর চিকিৎসক জানিয়েছিলেন, রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। যদিও তৃতীয় পরীক্ষায়ও তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

 

রুহুল কবির রিজভীর আশু রোগমুক্তি কামানায় তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *