Home জাতীয় করোনা রোধে সবকিছু নিয়ন্ত্রণ হতে পারে: প্রধানমন্ত্রী

করোনা রোধে সবকিছু নিয়ন্ত্রণ হতে পারে: প্রধানমন্ত্রী

0
59

নজর২৪, ঢাকা- দেশে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে মহামারি করোনা ভাইরাস। এ অবস্থায় জনস্বাস্থ্য বিবেচনা করে করোনার প্রথমবারের মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (১ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে এ কথা জানান তিনি। এ সময় জনগণের সহায়তা দরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা বলেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্ত গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্ত হয়েছেন বেশি। মাস্ক পরাসহ, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই।

 

হঠাৎ করে বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের মানুষকে দায়িত্বশীল আচরনের অনুরোধও জানান শেখ হাসিনা। তিনি বলেন, সবাই যেন মাস্ক পরার অভ্যাসটা ধরে রাখেন, ভিড় এড়িয়ে চলেন।

 

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয় সকাল ১১ টায়। প্রয়াত মন্ত্রী, সংসদ সদস্য, পত্রিকার সম্পাদক, শিক্ষাবিদ, সংস্কৃতিক কর্মীসহ বিশিষ্টজনের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয় সংসদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here