আগের সব রেকর্ড ভেঙ্গে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত, , মৃত্যু ৫২

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫২ জনের মৃত্যু হয়েছে। যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। আর এই সময়ে দেশের ইতিহাসের একদিনে রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৩৫৮ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। শনাক্তের হার ১৯ দশমিক ৯০ ভাগ।

 

বুধবার ( ৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

 

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *