Home অন্যান্য আর যদি একটি গুলি চলে বাংলাদেশ অচল করে দেওয়া হবে: মামুনুল হক

আর যদি একটি গুলি চলে বাংলাদেশ অচল করে দেওয়া হবে: মামুনুল হক

0
77
mamunul

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক বলেছেন, আমরা শান্তিশৃঙ্খলার সঙ্গে কর্মসূচি পালন করছি। রক্ত ঝড়িয়ে রাজপথ থেকে হেফাজত কর্মীদের সরানো-দমানো যাবে না।

 

আজ রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর পৌনে ১টায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি ও খেলাফত মজলিশের শায়খুল হাদিস মামুনুল হক।

 

মামুনুল হক বলেন, আর যদি আমার কোনও ভাইকে হত্যা করা হয়, যদি গুলি চলে, আর যদি কোনও ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো বাংলাদেশ অচল করে দেওয়া হবে।

 

মামুনুল হক বলেন, ‘আজ হেফাজতের হরতাল কর্মসূচি ছিল, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তবু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে দেখা গেছে আওয়ামী পান্ডাদের। আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ-বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করল। মনে রাখবেন, এভাবে গুলি করে হেফাজতকে দমানো যাবে না, বরং আপনি আপনার গদি টেকাতে পারবেন না।’

 

মামুনুল হক প্রশ্ন রাখেন, ‘হাটহাজারীতে, বি.বাড়িয়ায় আমার ভাইয়ের রক্ত পান করেছেন, পির সাহেবকে রক্তাক্ত করেছেন, নির্বিচারে গুলি ছুড়ছেন- এরপরেও কি আপনাদের রক্ত পিপাসা মেটেনি? এভাবে গোটা বাংলাদেশের জনগণকে খুন করে আপনারা কি রামরাজত্ব চালাতে চান?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here