Home দেশের খবর চট্টগ্রাম থমথমে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

থমথমে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

0
132

নজর২৪, ঢাকা- ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষার্থীদের তাণ্ডবের ঘটনায় যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

 

শুক্রবার (২৬ মার্চ) রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

 

তিনি জানান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও বেশকিছু সংখ্যক বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

 

এদিকে, সন্ধ্যার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শহরে যৌথভাবে টহল দিচ্ছে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

এর আগে, চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহতের খবর ছড়িয়ে বিকেলে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীরা।

 

তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর শহরের কাউতলি এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় আশিক (২০) নামে এক যুবক আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত আশিক জেলা সদরের দাতিয়ারা এলাকার সাগর মিয়ার ছেলে। এ বিক্ষোভের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ২নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) নূরে আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে নূরে আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here