Home দেশের খবর রংপুর স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি

0
83

নজর২৪, দিনাজপুর- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে (বর্ডার গার্ড) বাংলাদেশ বিজিবি।

 

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় (জিরোপয়েন্ট) জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়কের পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী ভারতের ৬১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর ওমা রামকে মিষ্টি উপহার দেন।

 

এ সময় সিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিনসহ ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল ইসলাম জানান, আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’কে বিজিবির পক্ষে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ছে।

 

‘প্রতিটি দিবসে আমরা তাদের শুভেচ্ছা জানিয়ে থাকি। বাংলাদেশ স্বাধীনের তাদের একটা বড় অবদান রয়েছে। তাই তাদের সাথে সব সময় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষে আমরা এই সব আয়োজন করে থাকি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here