Home জাতীয় সুবর্ণজয়ন্তীর সব অনুষ্ঠান স্থগিত করেছে বিএনপি

সুবর্ণজয়ন্তীর সব অনুষ্ঠান স্থগিত করেছে বিএনপি

0
76

নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাস সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় আগামী ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোষিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বিএনপি।

 

বুধবার বিকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

তিনি বলেন, ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আমরা আমাদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত করলাম। ৩০ মার্চের পরে পুনরায় এসব কর্মসূচির বিষয়ে জানানো হবে।

 

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

 

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারেরও উচিত এই মুহূর্তে সব কর্মসূচি স্থগিত করা।

 

তিনি বলেন, আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের মাস্ক পরতে অনুরোধ করবো। একই সঙ্গে দূরত্ব বজায় রাখতে বলবো ও সভা সমাবেশ না করার পরামর্শ দিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here