Home খেলাধুলা আমি সাকিবের চিঠি পড়ি নাই, এটা কেমন কথা: আকরাম খান

আমি সাকিবের চিঠি পড়ি নাই, এটা কেমন কথা: আকরাম খান

0
91

স্পোর্টস আপডেট ডেস্ক- দ্বিতীয় ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয়ে বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তখন সাকিব ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন।

 

রোববার ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে আকরাম খানকে নিয়ে সাকিব ‘বিস্ফোরক’ মন্তব্য করেন। যা নিয়ে এখন পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।

 

সেই ইস্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের খেলাও এখন অনিশ্চিত প্রায়!

 

লাইভে আকরাম খানের বিষয়ে সাকিব মন্তব্য করেছিলেন যে, তার ছুটি সংক্রান্ত চিঠিটি না পড়েই বিসিবি পরিচালক গণমাধ্যমে ভুল বক্তব্য দিয়েছেন। টেস্ট খেলতে চান না তিনি – চিঠির কোথাও এমন কথা লেখা নেই। আকরাম খানসহ বিসিবির কর্মকর্তারা আসলে কী নিয়ে কাজ করছেন, সে প্রশ্নও তোলেন সাকিব।

 

সাকিবের এমন মন্তব্য প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বাংলাদেশের এক ক্রীড়া সাংবাদিককে সাক্ষাৎকারে বলেছেন, এটা আসলে ভালো কিছু হচ্ছে না। আমরা দুজনই দেশের জন্য কাজ করছি। সাকিব খেলছে, আমার আর খেলার বয়স নাই বলে মাঠের বাইরে কাজ করছি। আমার মনে হয়, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।

 

তিনি বলেন, সাকিব যে ধরনের কথাবার্তা বলছে, তা ঠিক কি না ও-ই তা বলতে পারবে। আমি সাকিবের চিঠিটা পড়ি নাই, এটা কেমন কথা! আমি এত বড় একটা দায়িত্বে, সাকিবের মতো প্লেয়ার একটা চিঠি দেবে, আর আমি সেটা পড়ব না? আমার কাছে খুব খারাপ লাগছে এ সব কথাবার্তা। আমি মনে করি, আমরা একটা ফ্যামিলির মতো। টুকটাক কোনো ঝামেলা হতেই পারে, বাইরে না গিয়ে নিজেদেরই তা মিটিয়ে ফেলা ভালো।

 

এক প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, আমি জানি না, সাকিব এমন বলছে কেন। আমি যখন খেলতাম, তখন থেকেই তো আপনার সঙ্গে পরিচয়। আপনি ভালো জানবেন, আমি কখনো কাউকে ছোট করে কিছু বলি নাই। আমি এটাও কোনোদিন বলি নাই, সাকিব টেস্ট খেলতে চায় না। চিঠির কথাটাই ধরেন। সাকিব চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ডকে। আমি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, আমার কাছেও তা এসেছে। তাতে ও বলেছে, আপকামিং শ্রীলঙ্কা ট্যুরে না খেলে আইপিএল খেলতে চায়।

 

মিডিয়া যখন জানতে চেয়েছে, সাকিব ওডিআই সিরিজে খেলবে কি না, তখন আমি বলেছি, ও ২টা টেস্টের জন্য ছুটি চেয়েছে। সবাই-ই তো জানে, শ্রীলঙ্কা ট্যুরে শুধু টেস্ট হবে। আমি বলিনি, সাকিব টেস্ট খেলবে না বা টেস্ট খেলতে চায় না। সাকিব তো আমাদের টপ প্লেয়ার, আমি ওর সম্পর্কে কেন, দলে শান্তর মতো ইয়াং কারও সম্পর্কেও কখনো কোনো খারাপ কথা বলি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here