নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ও সুনামগঞ্জ শাল্লায় সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে আসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (২০ মার্চ) রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুসলমানদের রক্তে হাতরাঙ্গানো নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমন, সুনামগঞ্জ শাল্লায় সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা ও হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগন্ডার প্রতিবাদ জানাতে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম সাংবাদিক সম্মেলন করবে।
২২ মার্চ সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
