Home আন্তর্জাতিক টিকা নেওয়ার ২ দিন পর করোনায় আক্রান্ত ইমরান খান

টিকা নেওয়ার ২ দিন পর করোনায় আক্রান্ত ইমরান খান

0
63

আন্তর্জাতিক ডেস্ক- টিকা নেওয়ার পর কাটেনি ৪৮ ঘণ্টাও। তারইমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহযোগী ডা. ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 

টুইটবার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে নিভৃতবাসে আছে তিনি।’ পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের তরফে ফয়জলের টুইটটি রিটুইট করা হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) টিকা নেন ইমরান খান। আগের দিন টিকা নেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। তবে তারা কোন ব্র্যান্ডের টিকা নিয়েছেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

 

ভারত, বাংলাদেশের মতো পাকিস্তানেও করোনার সংক্রমণ আবার বাড়ছে। এটাকে করোনার তৃতীয় ঢেউ হিসেবে দেখছে দেশটির সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিষয়ক গাইডলাইন মানতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

 

পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী টুইটারে লিখেছেন, ‘কোভিড শনাক্ত আশঙ্কাজনকহারে বাড়ছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে রোগী ভর্তি ও গুরুতর অসুস্থতার সংখ্যা বেড়েছে। সাধারণ স্বাস্থ্যবিধি মানার প্রবণতা না বাড়লে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here