রংপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সাইফুল ইসলাম মুকুল,রংপুর ব্যুরো: রংপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ভরে উঠেছে বঙ্গবন্ধুর ম্যুরাল।

 

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রংপুর নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

করোনার ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি, আধা-সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট বড় সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধুর ম্যুরাল ও পাবলিক লাইব্রেরি মাঠ।

 

জাতির জনককে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন সর্বস্তরের মানুষ। এর আগে দিবসের প্রথম প্রহরে নগরীর বিভিন্ন স্থানে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। দুপুরে নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করেন রংপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

 

রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।

 

জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।

 

বেলা সাড়ে ১১টায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি ম-লসহ জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা, রংপুুুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *