Home দেশের খবর চট্টগ্রাম শর্ট সার্কিটের আগুনে বসত বাড়িসহ ঘুমন্ত ৩ ভাই-বোন পুড়ে কয়লা

শর্ট সার্কিটের আগুনে বসত বাড়িসহ ঘুমন্ত ৩ ভাই-বোন পুড়ে কয়লা

0
71

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ঘুমন্ত তিন ভাই-বোন নিহত হয়েছে।

 

সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে হারবাং ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তেই সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় বয়স্করা বের হয়ে প্রাণে বাঁচলেও অগ্নিদগ্ধে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক শিশু সন্তান।

 

হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আগুনে নিহতরা হল- মোঃ জিহাদ (১১), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

 

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা মর্মান্তিক ঘটনাটি আমাকে জানানোর পর পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।

 

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম সেখানে পাঠাই। কিন্তু ঘটনাস্থল দুর্গম হওয়াতে আমাদের গাড়ি সেখানে পৌঁছেনি। তবে আমাদের দমকল বাহিনী ও স্থানীয়রা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here