Home অন্যান্য কঠোর হুঁশিয়ারি, মোদি এলে কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে যাবে হেফাজত

কঠোর হুঁশিয়ারি, মোদি এলে কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে যাবে হেফাজত

0
88

নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এলে শাপলা চত্বরে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

 

সোমবার (১৫ মার্চ) বিকালে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলন লক্ষাধিক মানুষের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। হেফাজত ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনাইদ আহমদ বাবুনগরী বলেন, ‘নরেন্দ্র মোদি বাংলাদেশে আসতে পারবে না। মোদি ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। তাই আজ এই লক্ষাধিক মানুষের সামনে বলে দিতে চাই যে, যদি মোদি বাংলাদেশে আসার চেষ্টা করে তাহলে দেশের ১৬ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না। কাফনের কাপড় নিয়ে শাপলা চত্বরে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করব।’

 

হেফাজত নেতা বলেন, ‘ওই কসাই মোদি গুজরাটে, আহমদাবাদে মুসলমানদের কচু আর গাজরের মতো কেটেছে। এমনকি ভারতের অনেক প্রাচীন মসজিদকে ভেঙে ফেলেছে। মোদি যদি সারা বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা না চায়, তাহলে মোদি কোনোদিনও বাংলাদেশে আসতে পারবে না।’

 

তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে ইসলামকে নির্মূল করার জন্য একটি কুচক্রী মহল উঠেপরে লেগেছে। যারা ইসলামের বিরোধিতা করে তারা স্বাধীনতারও বিরোধিতা করে, এরা শুধু ইসলামের শত্রু না, স্বাধীনতারও শত্রু। আমরা বলে দিতে চাই, যারা ইসলামকে ধংস করতে চায়, নির্মূল করতে চায়, তারাই ধংস হয়ে যাবে।’

 

তিনি বলেন, হেফাজতের আন্দোলন ক্ষমতার জন্য নয়, বাংলার মাটিতে নবীজীর সম্মান রক্ষার আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে রক্ত ঝরাবে।

 

সকাল থেকেই পৌরশহরের অলি গলি ও বিভিন্ন রাস্তায় তৌহিদী জনতার ঢল নামে, সম্মেলন স্থল জনসমুদ্রে পরিণত হয়।

 

শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টার যোগে দুপুর ১টায় মজলিশপুরস্থ হ্যালিপ্যাডে অবতরণ করে সমাবেশস্থলে পাশে হাফিজিয়া হুসাইনিয়া মাদ্রাসায় পৌঁছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবনগরী।

 

এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। বিকাল ৩টায় সমাবেশস্থলে পৌঁছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here