Home প্রধান খবর টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত এমপি সামাদ

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত এমপি সামাদ

0
58

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার এক মাসের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

 

বুধবার (১০ মার্চ) দুপুরে মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘গত ৭ মার্চ রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।’

 

জানা গেছে, কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। গত রোববার তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন এবং বিমানের মধ্যেই অসুস্থ অনুভব করায় সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সংসদ সদস্য করোনার টিকা নিয়েছিলেন। এরপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। কয়েক দিন আগে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়েছিলেন তিনি।

 

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু পর থেকেই এমপি সামাদ সম্মুখে থেকে সাধারণ মানুষদের সেবা করেছেন। তাদের মাঝে খাদ্য, অর্থ ও ওষুধ দিয়ে সাহায্যও করেছেন। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর রোগমুক্তির জন্য তার পরিবার ও ফেঞ্চুগঞ্জ-বাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here