Home প্রধান খবর কাদের মির্জার সমর্থকদের হামলা-গুলি, ওসিসহ আহত অর্ধশত

কাদের মির্জার সমর্থকদের হামলা-গুলি, ওসিসহ আহত অর্ধশত

0
59

নজর২৪ ডেস্ক- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে আবারো আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের এ সংঘর্ষে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

এসময় সংঘর্ষকারীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ, গাড়ি ও দোকানে ভাঙচুর চালায়।

 

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে দফায় দফায় কোম্পানীগঞ্জ থানার পশ্চিম পাশে, রূপালী চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুর থেকে র‌্যাব-১১ এর একটি দল, জেলা গোয়েন্দা পুলিশ ও দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখার সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় রূপালী চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা।

 

বাদল অভিযোগ করে বলেন, প্রতিবাদ সভার শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে থানার পশ্চিম পাশের রাস্তা থেকে হামলা করে কাদের মির্জার সমর্থকরা।

 

এ ব্যাপারে আবদুল কাদের মির্জা বলেন, ‘কারা হামলা করেছে আমি জানি না। হামলার সঙ্গে আমি বা আমার কোনো লোক জড়িত নয়।’

 

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ, ডিবি ও র‌্যাব-১১ সদস্যরা ঘটনাস্থলে আছেন। হামলায় কোম্পানীগঞ্জ থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here