Home প্রধান খবর অনুদান দেওয়া হবে, তবে প্রত্যেক শিক্ষার্থীকে নয়: শিক্ষা মন্ত্রণালয়

অনুদান দেওয়া হবে, তবে প্রত্যেক শিক্ষার্থীকে নয়: শিক্ষা মন্ত্রণালয়

0
106

নজর২৪, ঢাকা- শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদান প্রদানের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ মার্চ) এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় গুজব বিষয়ক সতর্কীকরণ করেছে।

 

এতে বলা হয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে-এই রকমের একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা বাস্তবতা বিবর্জিত।

 

এতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে।

 

রোববার আবেদনের গ্রহণের শেষ দিন ছিল। কিন্তু কর্তৃপক্ষ আবেদনের সময় ১৫ মার্চ ২০২১ পর্যন্ত বৃদ্ধি করেছে।

 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন যাচাই বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here