Home প্রধান খবর খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

খালেদার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

0
64

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে।

 

সোমবার (৮ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মতামত দিয়ে আমরা ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন বাকি সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নেবে।’

 

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নিতে পরবেন। এতে সরকারের কোনো আপত্তি নেই।’

 

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াতে ৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসকান্দার। আবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাতে স্বাক্ষর করে সেটি সচিবের দপ্তরে পাঠান।

 

সে সময় খালেদা জিয়ার জামিনের শর্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শর্ত দুটি হলো খালেদা ঢাকায় তাঁর নিজ বাসায় থাকবেন এবং এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এ প্রধানমন্ত্রী গত বছরের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে ছয় মাসের মুক্তি পান। এরপর গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁর শর্ত সাপেক্ষে জামিনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।

 

মুক্তির পর থেকে গুলশানে ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকেন খালেদা। মুক্তির পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি তিনি। পরিবারের সদস্য ছাড়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here