করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী টিকা নেওয়ার সময় উপস্থিত ছিলেন বোন শেখ রেহানা।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন।’

 

গত ২৭ জানুয়ারি ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের পরীক্ষামূলক প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে গণ টিকাদান শুরু করা হয়।

 

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। মূলত এর পর থেকেই গণভবনে অবস্থান করে ভার্চুয়ালি বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *