Home জাতীয় ইসিকে হেয় করতে যা দরকার সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি

ইসিকে হেয় করতে যা দরকার সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি

0
99

নজর২৪, ঢাকা- একটি গোষ্ঠীর স্বার্থ হাসিল এবং ব্যক্তিগত স্বার্থে নির্বাচন কমিশনকে (ইসি) হেয় অপদস্থ করতে মাহবুব তালুকদার সবই করছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

 

নির্বাচন ভবনের অডিটরিয়ামে মঙ্গলবার ‘জাতীয় ভোটার দিবসের’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে হেয়, অপদস্থ ও নিচে নামানোর জন্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যা করা দরকার, সবই করে চলেছেন।’

 

ভোটার দিবসের অনুষ্ঠান সিইসি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে মাহবুব তালুকদার বক্তব্য দেন।

 

মাহবুব তালুকদারের বক্তব্যের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারা জীবন আমাদের এ নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক, তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজও এর ব্যতিক্রম হয়নি। ভোটার দিবস উপলক্ষে তিনি (মাহবুব তালুকদার) একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন।’

 

সিইসি বলেন, ‘দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না। ব্যক্তিস্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা করা দরকার, যখন যতটুকু করা দরকার, ততটুকু করেছেন উনি।’

 

তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনে তিনি যোগদান করেছেন, যতগুলো সভা হয়েছে সব সময় এটা করতেন। আর একটা বছর আছে। তিনি হয়তো বলতে থাকবেন। ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন। কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্থ করা যায়, তা তিনি করে চলেছেন।’

 

নির্বাচন কমিশনার হিসেবে স্বাধীনভাবে মাহবুব তালুকদার কাজ করতে পারেন বলেও জানান সিইসি।

 

কে এম নূরুল হুদা জানান, ‘নির্বাচন কমিশনের ভুলত্রুটি, একটা পুরনো কাগজপত্র বের করে একটা কিছু দাঁড় করানো সম্ভব। ইসির কার কী দায়িত্ব, কী পরামর্শ, কর্মকর্তারা কাজ কী করছেন- এগুলো করেন কিনা, এটা করলে ভালো হতো এসব প্রশ্ন করা যায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here