সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ২০

নজর২৪ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় দুটি বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ সুরমা থানাধীন রশিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার তৎপরতা শুরু করে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামের একটি বাস ঢাকা থেকে সিলেট আসছিল।

 

সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *