টিকা নেয়ার ১২ দিন পর ত্রাণ সচিব করোনায় আক্রান্ত

নজর২৪, ঢাকা- টিকা নেয়ার ১২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন।

 

তিনি গত ৭ ফেব্রুয়ারি টিকা নেন, পরে গত ১৯ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এখন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ১৮ ফেব্রুয়ারি সচিব মহোদয় নমুনা দেন। ১৯ ফেব্রুয়ারি ফলাফল পজিটিভ আসে। পরে শ্বাসকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেন সেচুরেশনও ভালো। তবে তার বেশ কাশি রয়েছে।’

 

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনার গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ২৬ লাখের বেশি মানুষ। কিছুসংখ্যক মানুষের পার্শ্বপ্রতিক্রিয়ার খবরও পাওয়া গেছে। কিন্তু টিকা নেয়ার পর প্রথমবারের মতো কারও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে নানা আলোচনা।

 

এ বিষয়ে দেশের বিশিষ্ট ভাইরোলজিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ভাইরাসটির শক্তিকালীন সময় ১৫ দিন। এর আগেই তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন। তিনি হয়তো টের পাননি। তার লক্ষণ প্রকাশ পায়নি। কিন্তু তিনি সংক্রমিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *