এবার সাইন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

নজর২৪, ঢাকা- রাজধানীর নীলক্ষেত মোড়ের পাশাপাশি এবার সায়েন্সল্যাব মোড়ও বন্ধ করে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটায় নীলক্ষেত থেকে কয়েকশ শিক্ষার্থী ভাগ হয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সায়েন্সল্যাব মোড়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ- বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বারবার অযৌক্তিক সিদ্ধান্তের কারণে তাদের শিক্ষা জীবনের অনেক সময় নষ্ট হয়েছে। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

 

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের প্রতিবাদে রাতেই নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন।

 

শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট দূর করার জন্য তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হলেও পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা থেকে গেছে।

 

এদিকে অবরোধের ফলে মিরপুর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনের দীর্ঘসারি গাবতলী পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *