Home দেশের খবর চট্টগ্রাম টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলি: ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলি: ৩ রোহিঙ্গা ডাকাত নিহত

0
104

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির আহমদ ওরফে ‘জাকির বাহিনী’র প্রধান জকিরসহ তিন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

 

এ সময় র‌্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে র‍্যাব দাবি করেছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শালবন গহীণ পাহাড়ে এ ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে টেকনাফের শালবন গহীণ পাহাড়ে কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর প্রধান জকিরসহ এক সন্ত্রাসী অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের বিশেষ অভিযানিক দল দ্রুত সেখানে বিকেল তিনটায় অভিযান চালায়।

 

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতারি গুলি চালাতে থাকে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ঘন্টাখানেক গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হাটলে ঘটনাস্থলে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

 

খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের প্রধান সড়ক থেকে দুই কিলোমিটার ভেতরে ক্যাম্পের ত্রাস হিসেবে পরিচিত কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির আহমদ ওরফে জকির সেখানে আশ্রয়স্থল বানিয়ে গড়ে তুলে দীর্ঘদিন ধরে অপরাধ জগত চালিয়ে আসছে। সেখানে অবস্থান করে বাহিনীটি খুন, ধর্ষণ, ইয়াবা কারবার, মানবপাচার, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here