করোনায় একদিনে ১৮ জনের মৃত্যু

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৯৯ জন।

 

মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৩৯৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন হয়েছে।

 

আর গত এক দিনে মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮২৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৬৯৮টি। এ পর্যন্ত দেশে মোট ৩৯ লাখ ৭১ হাজার ৫২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

২৪ ঘণ্টায় নতুন মৃত ১৮ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী আটজন। এ পর্যন্ত দেশে করোনায় পুরুষ মারা গেছে ছয় হাজার ৩৩৫ জন ও নারী দুই হাজার ৩৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। ১৮ জনের মধ্যে দুজন বাড়িতে ও ১৬ জন হাসপাতালে মারা গেছে।

 

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *