Home প্রধান খবর ‘নির্দেশ দিলে কাদের মির্জার চামড়া দিয়ে জুতা বানানো হবে’

‘নির্দেশ দিলে কাদের মির্জার চামড়া দিয়ে জুতা বানানো হবে’

0
70

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশ দিলে কাদের মির্জার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী।

 

তিনি বলেছেন, ‘মির্জা আগুনে হাত দিয়েছে। হাত পুড়ে যাবে। অহংকার বেশি দিন টেকে না।’

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে মেজবাউল হায়দার এই মন্তব্য করেন।

 

কাদের মির্জার ‘কুরুচিপূর্ণ মিথ্যাচারের’ প্রতিবাদে দাগনভূঞার এয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর কাইয়ুম পাটোয়ারী বাড়ির সামনে ফেনী-বসুরহাট সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

স্থানটি থেকে সেতুমন্ত্রীর ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার।

 

সভাস্থলের অদূরেই বসুরহাট পৌর এলাকায় মির্জা কাদের ও তাঁর প্রতিপক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেন নোয়াখালী জেলা প্রশাসন। তবে ফেনীর দাগনভূঞা এলাকা বা সমাবেশ এলাকা ১৪৪ ধারা জারি এলাকার বাইরে ছিল।

 

সমাবেশে ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে যানবাহনে করে দলের নেতা–কর্মীরা সমাবেশে যোগ দেন। এ প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে ফেনী-বসুরহাট সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি।

 

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগের নেতারা কাদের মির্জার বিরুদ্ধে বিষোদ্‌গার করেন। মির্জা কাদেরকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেকে অপসারণ না করা পর্যন্ত দাগনভূঞাবাসী রাজপথে থাকবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

 

আওয়ামী লীগের নেতারা তাঁদের বক্তব্যে অভিযোগ করেন, ‘কাদের মির্জা আমেরিকায় গিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে মিটিং করেছেন। তারেক জিয়ার সঙ্গে মিটিং করেছেন। দিনের পর দিন নে-শাগ্রস্ত হয়ে আবোল তাবোল বকছেন। আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে সারাক্ষণ মিথ্যাচার করছেন। বসুরহাট পৌরসভায় বসে আওয়ামী লীগকে ধ্বংস করছেন। আগামী নির্বাচনে তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here