Home জাতীয় ইশরাকের গাড়িবহর দেখেই ‘ফেরি বন্ধ’

ইশরাকের গাড়িবহর দেখেই ‘ফেরি বন্ধ’

0
88

নজর২৪ ডেস্ক- বরিশালে সমাবেশে অংশ নিতে যাওয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহর আটকে দিয়েছে ফেরি কর্তৃপক্ষ। পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা পাড়ি দেন তিনি।

 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে রওয়ানা হন ইশরাক। গাড়িবহর মাওয়া ফেরিঘাটে পৌঁছালে কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে চলে যায়।

 

পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা নদী পার হন বহরের নেতৃত্বে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

 

পরে কাঁঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার জন্য আমরা ঢাকা রওয়ানা দিয়েছি, কিন্তু মাওয়া ঘাটের কর্তপক্ষ নির্লজ্জভাবে আমাদের গাড়ি বহর আটকে দেয়। আমাদের গাড়ি বহরে যাতে না যেতে পারে এজন্য ফেরি কর্তৃপক্ষ অফিস বন্ধ করে চলে যায়। যাই হোক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।

 

এর আগে সকাল ৭টায় রাজধানীর গোপীবাগ থেকে নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন ইশরাক হোসেন। তার সঙ্গে গাড়িবহরে বিপুল সংখ্যক নেতাকর্মী ছিলো।

 

বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে আজ দুপুরে সমাবেশ শুরু হবে। নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে পূর্বঘোষিত ছয় সিটিতে সমাবেশের প্রথম কর্মসূচি হচ্ছে বরিশালে। সমাবেশে দেশের ছয় সিটি করপোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

 

দলের যুগ্ম মহাসচিব এবং বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বুধবার সন্ধ্যায় জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যদিও এ অনুমতির সঙ্গে বেশ কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here