বিএনপির বিক্ষোভ ঘিরে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

নজর২৪, ঢাকা- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে দলটির ডাকা বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকাল ৯টা থেকেই পূর্বঘোষিত এ কর্মসূচিতে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। এ সময় তাদের খালেদা জিয়ার মুক্তিসহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

 

বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷ প্রেস ক্লাবের অপর পাশের রাস্তায় যানবাহন চলাচল শিথিল করে তল্লাশি চৌকি বসানো হয়েছে। শিল্পকলা ও আশপাশের মোড়গুলোতেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

প্রেসক্লাবে ঢোকার প্রত্যেকটি লিংক রোড মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। যানবাহন চলাচল শিথিলের পাশাপাশি হেঁটে ঢোকার সময়ও বাধা দিতে দেখা গেছে তাদের।

 

বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, তাদের অনেককে মোড়ে মোড়ে আটকে দিচ্ছে পুলিশ। সমাবেশস্থলে আসতে দিচ্ছে না৷

 

সমাবেশ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা রাজিব বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘এখানকার নিরাপত্তা রক্ষার্থে আমাদের ডিউটি ফেলা হয়েছে। সেটাই পালন করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *