Home প্রধান খবর অভিজিৎ হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড, ফারাবীর যাবজ্জীবন

অভিজিৎ হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড, ফারাবীর যাবজ্জীবন

0
119

নজর২৪, ঢাকা- ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া এবিটির আরেক সদস্য শফিউর রহমান ফারাবির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলো— আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সাবেক মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (সাংগঠনিক নাম শাহরিয়ার), আবু সিদ্দিক সোহেল (সাংগঠনিক নাম সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান (সাংগঠনিক নাম সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস) ও আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আব্দুল্লাহ।

 

এছাড়া শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ছয় আসামির মধ্যে মেজর জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। বাকি ৪ আসামিকে এদিন কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here