ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

নজর২৪, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ১০ নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *