লালমনিরহাটে বালু বোঝাই ট্রাক চাপায় প্রাণ গেল এক শিশুর

lash

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- লালমনিরহাট সদরের দুরাকুটি নামক স্থানে বালু বোঝাই ট্রাক চাপায় নুরি আক্তার নামে প্রাণ গেল এক শিশুর। বিষয়টি নিশ্চিত করেছেন, লালমনিরহাট সদর থানার পুলিশের উপ পরিদর্শক বুলবুল আহমেদ।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে নুরি আক্তার তার নানার সাথে মোগলহাটে ডাক্তার দেখায় ফেরার পথে বালু বোঝাই একটি ট্রাক তাদের রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে নিহত নুরির নানা আব্দুর রশিদ ও রিকশা চালক হাবিবুর রহমান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহত নুরি আক্তার দুর্গাপুরের দক্ষিণ গোবধার ভিতরকুটি এলাকার নজির হোসনের মেয়ে হলে জানা গেছে।

 

এদিকে ঘাতক ট্রাকটির ড্রাইভার হেলপার পালায় গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *