Home চিত্র বিচিত্র শাহজাদপুরে বিরল ৬পা নিয়ে বাছুরের জন্ম

শাহজাদপুরে বিরল ৬পা নিয়ে বাছুরের জন্ম

0
162

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: ঘটনাটি বিরল হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি গাভী ৬টি পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে।

 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার রুপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে গিয়ে দেখা যায়, জনৈক আলহাজ্ব মোশাররফ হোসেনের পালিত একটি গাভী ৬টি পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে।

 

এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতা বাছুরটি দেখার জন্য আলহাজ্ব মোশাররফ হোসেনের বাড়িতে ভিড় করছে।

 

স্থানীয় ডা: কুরবান আলী জানান, বাছুরটি জন্মের পর থেকে সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে। প্রচুর মানুষ বাছুরটিকে এক নজর দেখার জন্য ভিড় করছে।

 

বাছুরটির মালিক আলহাজ্ব মোশাররফ হোসেন জানান, আমার পালিত একটি গাভী গত ১৫ জানুয়ারী একটি বাছুর প্রসব করে।

 

প্রসবের সময় বাছুরটির একে একে ৬টি পা বেড়িয়ে আসে। আমি সহ উপস্থিত সবাই ঘটনাটি দেখে অবাক হয়ে যায়। এখন পর্যন্ত গাভী ও বাছুর সুস্থ্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here