Home ধর্ম ও জীবন সৌদির ১০ মসজিদে সাময়িক নামাজ আদায় বন্ধ

সৌদির ১০ মসজিদে সাময়িক নামাজ আদায় বন্ধ

0
103

ইসলাম ডেস্ক- করোনা সংক্রমণ বাড়ায় সৌদি আরবের কিছু মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, অ্যাডভোকেসি অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয় (ওজারাত আল-শুন আল-ইসলামিয়া ওয়াল দাওয়াহ ওয়াল ইরশাদ)

 

খালিজ টাইমস এক প্রতিবেদনের বরাতে জানা যায়, মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মী এবং বিভিন্ন মসজিদের মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিদের আক্রান্ত হওয়ার খবর জানার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় ১০টি মসজিদ বন্ধ রাখা হয়।

 

এর আগে গত শুক্রবার মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ জানিয়েছিলেন, সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লে সাময়িক সময়ের জন্য বন্ধ করা হতে পারে দেশটির সব মসজিদ।

 

জানা গেছে, মুসল্লীদের আক্রান্ত হওয়ার খবর জানার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় ১০টি মসজিদ বন্ধ রাখা হয়েছে।

 

আবদুল লতিফ আল-শেখ বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে মসজিদ বন্ধ করতে বিলম্ব করা হবে না।

 

এদিকে সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৭০ হাজার ছয়শ ৩৪ জন এবং মারা গেছে ছয় হাজার চারশ ছয়জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here