বগুড়ায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মৃতদেহ উদ্ধার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জান্নাতির (৯) মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কাহালু উপজেলার শহরগাড়ি পাল্লাপাড়া গ্রামের একটি পুকুরে মৃতদেহ পাওয়া যায়।

 

জান্নাতি শহরগাড়ি পাল্লাপাড়া গ্রামের সামছুল হকের মেয়ে এবং অঘোর মালঞ্চা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

 

জানা গেছে, ৭ ফেব্রুয়ারি রোববার দুপুরে খেলতে গিয়ে জান্নাতি নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের লোকজন তার সন্ধানে খোঁজাখুজি করেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গ্রামের একটি পুকুরে জান্নাতির মৃতদেহ পাওয়া যায়। জান্নাতির পরিবারের সদস্যদের দাবি তাকে ধর্ষণের পর হত্যা করে মৃতদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে।

 

নিহত জান্নাতির ফুপু ছালিমা বেগম দাবি করেন তিনি মৃতদেহ পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছেন জান্নাতিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে।

 

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ডাক্তারী পরীক্ষা ছাড়া ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *