Home প্রধান খবর ৮৩ প্রবাসী শ্রমিককে মুক্তি দিতে হাইকোর্টের রুল

৮৩ প্রবাসী শ্রমিককে মুক্তি দিতে হাইকোর্টের রুল

0
128

নজর২৪, ঢাকা– নানা অপরাধে ভিয়েতনাম ও কাতারের কারাগারে বন্দী ছিলেন ৮৩ বাংলাদেশি। ক্ষমা পেয়ে দেশে আসার পর তাঁদের আটক করে কারাগারে পাঠানো হয়। এই ৮৩ জনকে মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান ও অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ভিয়েতনাম থেকে আসা ৮১ জন ও কাতার থেকে আসা দুইজনসহ মোট ৮৩ জন শ্রমিকের মুক্তি চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

 

গত ১ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে গ্রেপ্তার ৮৩ জন শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here