Home প্রধান খবর টিকা নিয়ে গুজব প্রতিরোধে মাঠে ছাত্রলীগ

টিকা নিয়ে গুজব প্রতিরোধে মাঠে ছাত্রলীগ

0
58

নজর২৪, ঢাকা- সারা দেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এদিকে করোনা ভাইরাসের এ টিকা নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে মাঠে থাকবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

 

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, করোনার প্রকোপের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় মানবিকভাবে হাত বাড়িয়েছে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী। এখন যেহেতু করোনার টিকা দেওয়া শুরু হয়েছে, তাই এ নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে সার্বিকভাবে মাঠে থাকবে ছাত্রলীগ।

 

জয় আরো বলেন, করোনার টিকা নিয়ে কেউ যদি কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করে, ছাত্রলীগ তা প্রতিরোধে কাজ করবে। এ সময় করোনার টিকা নিতে আসা ব্যক্তি বা যারা নিতে চান তাদেরও সহযোগিতা করবেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, জাতির যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার সংগঠনের নাম ছাত্রলীগ। করোনার সময় আমাদের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি দেশ করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই টিকা পেয়েছি। আর এটা নিয়ে যেন কেউ কোনো গুজব ছড়াতে না পারে, সেজন্য আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here