রংপুরে কাল প্রথম ভ্যাকসিন নিচ্ছেন মেয়র সহ ৫ জন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরে কাল প্রথম করোনা ভ্যাকসিন নিচ্ছেন মেয়র ডিসিসহ পাঁচজন। আগামিকাল রোববার ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

 

এসময় সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আহাদ আলী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নূরুন্নবী লাইজু এবং সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আসিব আহসান।

 

এর আগে রোববার ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে ভ্যাকসিনবাহী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যান থেকে ভ্যাকসিনের ১৭টি কার্টন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করেন।

 

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে পাঠানো টিকার ১৭টি কার্টন কোল্ড চেইন মেইনটেইন করে ইপিআই স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। প্রতি কার্টনে এক হাজার ২০০ ভায়াল এবং প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে।

 

হিরম্ব কুমার জানান, রংপুরে প্রথম ধাপে সাত উপজেলায় সাতটি এবং সিটি কর্পোরেশনের ছয়টি বুথের মাধ্যমে আগামীকাল ৭ ফ্রেব্রুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরু হবে। সিটির ভেতরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া হবে।

 

সিভিল সার্জন হিরম্ব কুমার রায় আরও জানান, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ভ্যাকসিন পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন গ্রহণ করা যাবে না।

 

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগের দিনাজপুর জেলায় আট কার্টন, কুড়িগ্রামে পাঁচ কার্টন, লালমনিরহাটে তিন কার্টন, গাইবান্ধায় ছয় কার্টন, নীলফামারীতে পাঁচ কার্টন, পঞ্চগড়ে দুই কার্টন এবং ঠাকুরগাঁওয়ে চার কার্টন সরবরাহ করা হয়েছে। রংপুরসহ বিভাগের অন্য সাত জেলাতেও একইসঙ্গে রোববার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *