হাটহাজারী মাদ্রাসা সফরে ধর্ম প্রতিমন্ত্রী, আল্লামা শফীর কবর জিয়ারত

নজর২৪ ডেস্ক- আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল আলম খান। গতকাল জুমার নামাজের পূর্বে মাদ্রাসা পরিদর্শনে আসেন।

 

এ সময় তিনি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর ও হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী (র.) এর কবর জিয়ারত করেছেন। পরে জুমার নামাজের জন্য মসজিদের করিমে প্রবেশ করেন। এ সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আব্দুস ছালাম উপস্থিত ছিলেন।

 

ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় পরিদর্শন করি। তারই ধারাবাহিকতায় হাটহাজারী মাদ্রাসায় এসেছি। হুজুরের কবর জিয়ারত করেছি।

 

বিশেষ করে আল্লামা শাহ্ আহমদ শফী হুজুরের কবর জিয়ারতই ছিল মূল উদ্দেশ্য। আমরা খুশি এজন্যই, আমাদের সম্প্রীতিটা বজায় রাখতে পেরেছি। এ সম্প্রীতি বজায় রেখে যেন ইসলামের মর্যাদা রক্ষা করতে পারি সে হিসেবে কাজ করে যাব।

 

এদিকে মন্ত্রীর সঙ্গে হাটহাজারী মাদ্রাসার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে একান্ত আলোচনা হয় বলে জানিয়েছেন জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, মন্ত্রী শফী হুজুরের খুব মহব্বতের মানুষ। তাই প্রথমবারের মতো হাটহাজারী মাদ্রাসায় তিনি এসেছেন। আমরা নবীর সুন্নাত মোতাবেক মেহমানদারি করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *