Home জাতীয় রোববার করোনার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী

রোববার করোনার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী

0
80

নজর২৪, ঢাকা- আগামী রোববার (৭ ফেব্রুয়ারি) মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।

 

তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনার টিকা নেওয়ার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

এর আগে গত বুধবার ( ২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, সাত ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলে তখন সরকারের অনেকেই এই টিকা নেবেন।

 

জানা যায়, ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সেদিন থেকে ঢাকাসহ দেশে ১৯ শ্রেণির করোনার সম্মুখযোদ্ধারা এবং ৫৫ বছরের বেশি বয়সী মানুষ টিকা নিতে পারবেন। আগে প্রথম দফায় ৬০ লাখ মানুষের টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও এখন প্রথম দফায় ৩৫ লাখ মানুষকে টিকা দেবে সরকার।

 

কারণ ইতিমধ্যেই দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ২০ লাখ টিকা ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে এবং বাংলাদেশ সরকারের কেনা ৩ কোটি ৪০ লাখ টিকার মধ্যে ৫০ লাখ টিকা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here