ফের মাঠ উত্তাল করতে চায় বিএনপি, মহাসমাবেশের ঘোষণা

নজর২৪ ডেস্ক- দীর্ঘদিন পর মাঠ উত্তাল করতে চায় বিএনপি। এমনই আভাস দিয়ে মহাসমাবেশের ঘোষনা দিয়েছে দলটি। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের ৬ মহানগরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

 

আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করে দলটি।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে ৬ মহানগরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণ সিটিতে সমাবেশের ঘোষণা করে বিএনপি।

 

সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ার বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে এসব কর্মসূচি ঘোষণা করেন।

 

মজিবুর রহমান সরোয়ার বলেন, আমরা মনে করেছিলাম চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু আমরা দেখতে পেলাম সেখানেও রাষ্ট্রযন্ত্র প্রশাসন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই আমরা জনগণকে সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে সম্পৃক্ত করতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *